বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশে আলোচনায় আসা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা ছেড়েছেন।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে রিপাবলিক বাংলা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কলকাতার এই সাংবাদিক। তবে ঠিক কী কারণে তিনি চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন, কিসের জন্য সেসব নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।

তিনি আরও লেখেন, ‘ডেসিবেলে মিনমিন না করে টিভি স্টুডিওতে যে ভলিউমে কথা বলতাম, সেই ভলিউমেই কথা বলেছি। এরপর কী? জগন্নাথ জানেন। তিনিই পথ দেখাবেন।

কবে থেকে চ্যানেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নের জবাবে ময়ূখ বলেন, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয়। ২০২৫ সালেই তিনি এ বিষয়ে মনস্থির করেছিলেন।

তিনি লেখেন, ‘আমার কাজ গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে, হিন্দুত্ববাদের হয়ে জাগরণ তৈরি করা এবং দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া।

ময়ূখ আরও লেখেন, ‘কিছু সময় অপেক্ষা করে থাকতে হবে কি না, সেটাও সময় বলবে। আজ শুধু এটুকুই বলছি আমি আপ্লুত।

নিজের জনপ্রিয়তা ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘একদল মানুষ ময়ূখকে ভালোবাসে, আরেকদল সমালোচনা করতে এগিয়ে আসে। এই সম্পৃক্ততাই অনেক কিছু ধরে রাখে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘কিছু মানুষ ভাবছে আপদ বিদায় হয়েছে। এবার মন খুলে ডাফলি বাজাবে। তবে সে গুড়ে বালি। অপেক্ষা করুন, খেলা কেবল শুরু।

রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা এমন এক সময়ে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ, যখন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। একই দিনে দেয়া আরেকটি পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান হিসেবে উল্লেখ করেন।

 94
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।