বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে
৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা ৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল ওয়েদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ ওঠার পর ২০২৫ সালে ভুক্তভোগীরা মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। এসব মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এসব মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

সমবায় সমিতির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, র‍্যাবের কাছ থেকে হস্তান্তরের পর আব্দুল ওয়াহেদকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 98
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।