সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

ইংল্যান্ড ছাড়ছেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি

ইংল্যান্ড ছাড়ছেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি
ইংল্যান্ড ছাড়ছেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ারের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসির জার্সিতে দেখা যেতে পারে তাকে। স্থানীয় গণমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্তে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম **অফসাইডপ্লাস** জানিয়েছে, ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে সাবাহ এফসিতে যোগ দেয়ার খুব কাছাকাছি রয়েছেন। তবে দলবদলটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

এখন পর্যন্ত লেস্টার সিটি বা সাবাহ এফসিকোনো ক্লাবই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে হামজার নতুন ঠিকানা নিশ্চিত হতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনা শেষে ব্যক্তিগত শর্তে সমঝোতা হয়েছে বলে দাবি করা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির হয়েই খেলবেন বাংলাদেশি এই মিডফিল্ডার।

গত মৌসুমে লেস্টার সিটির হয়ে মাঠে নামার সুযোগ না পেয়ে ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছিলেন তিনি। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কেটেছে লেস্টার সিটির জার্সিতেই।

২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের স্বাদ পান হামজা। একই বছর জেতেন এফএ কমিউনিটি শিল্ডও। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

হামজা যদি শেষ পর্যন্ত সাবাহ এফসিতে যোগ দেন, তাহলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও তৈরি হবে তার সামনে। আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড পেরিয়ে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ফলে নতুন ক্লাবের হয়ে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে হামজার।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।