শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেতরাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্টপ্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, ২০২৭ শিক্ষাবর্ষেও থাকছে লটারিরাত ১টা পর্যন্ত ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতাভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই: শামা ওবায়েদগ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না: নাহিদ ইসলামজনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরেরশব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকারগ্যাস-বিদ্যুৎ সংকটের ব্যাখ্যা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপিশেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভীজ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সমাবেশসাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের: প্রসিকিউশনসচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনআগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬০২ মিলিয়ন ডলার২০২৮ সালের নির্বাচনে জেডি ভ্যান্সকে সমর্থন দিতে চান ট্রাম্প: ওয়াশিংটন পোস্টহরমুজ প্রণালী খুলতে ইরান-ওমানের সমঝোতা, ৬০ দিনের চুক্তির পথেহুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সরকারি সেনা নিহতট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগোরোমে আলোচনা চললেও লেবাননে নতুন হামলার প্রস্তুতিতে ইসরায়েলনরওয়েকে ২৭ কোটি ডলারের হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্রব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়াহরমুজ প্রণালিতে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠিবিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতিইংল্যান্ড ছাড়ছেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি‘আওয়ারাপান টু’ ট্রেলারে প্রতিশোধের আগুনে নতুন ইমরান হাশমিঝিনাইদহে অধিগ্রহণকৃত মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদপ্রথমবার মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি ড. জাফর ইকবালতনু হত্যা মামলা: হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নরওয়েকে ২৭ কোটি ডলারের হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নরওয়েকে ২৭ কোটি ডলারের হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
নরওয়েকে ২৭ কোটি ডলারের হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন

নরওয়ের কাছে ১৫৫ মিলিমিটার হাই এক্সপ্লোসিভ (এইচই) আর্টিলারি শেল বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

প্রস্তাবিত এই অস্ত্র চুক্তির মূল্য প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। এর আওতায় ১৫৫ মিলিমিটার হাই এক্সপ্লোসিভ আর্টিলারি শেলের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক সরঞ্জামও সরবরাহ করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, এই বিক্রির মাধ্যমে নরওয়ের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় দেশটি আরও প্রস্তুত থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশের সামরিক বাহিনীর সঙ্গে নরওয়ের সমন্বয়ও বাড়বে।

দপ্তরটি আরও জানিয়েছে, এই চুক্তি নরওয়ের আর্টিলারি সক্ষমতা এবং মাঝারি পাল্লায় হামলা পরিচালনার ক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রস্তাবিত এই অস্ত্র চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আমেরিকান অর্ডন্যান্স এবং জেনারেল ডায়নামিক্স প্রধান সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।

 29
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।