ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আইন থাকার পরও একজন পলাতক আসামিকে দেশে ফেরত না দিয়ে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান।
তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শেখ হাসিনার দেশত্যাগের দিনে তাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ার পেছনে দিল্লির ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।