বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে মন্তব্য করেছেন তিনি। জবাবে পাল্টা কটাক্ষ করেছেন নওয়াজও।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন দিয়া মির্জা। সেখানে সরাসরি নওয়াজউদ্দিন সিদ্দিকীকে ট্যাগ করে তাঁর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী।
দিয়া লেখেন, ‘একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও ওর মধ্যে নেই। তার ওপরে এমন মনোভাব! অত্যন্ত আপত্তিকর চরিত্রের মানুষ!’
দিয়ার এমন মন্তব্যের জবাবে পাল্টা পোস্ট দেন নওয়াজ। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘অ্যাটিটিউডে খুঁত বের করা খুব সহজ, পারলে কাজে খুঁত বের করে দেখান।’
দুই তারকার এমন প্রকাশ্য বাক্বিতণ্ডায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে তাঁদের মধ্যে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে নেটিজেনদের একাংশের ধারণা, তাঁদের অভিনীত নতুন ওয়েব সিরিজের প্রচারণার অংশ হিসেবেই এমন পোস্ট দিতে পারেন দুই তারকা। যদিও এ বিষয়ে কোনো পক্ষ থেকেই নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রোহন সিপ্পী পরিচালিত ‘ডক্টর হাসান’ নামের একটি ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করছেন দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। আগামী ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে সিরিজটির।
দিয়া হোসাইন/মি.

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।