সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

২০২৮ সালের নির্বাচনে জেডি ভ্যান্সকে সমর্থন দিতে চান ট্রাম্প: ওয়াশিংটন পোস্ট

২০২৮ সালের নির্বাচনে জেডি ভ্যান্সকে সমর্থন দিতে চান ট্রাম্প: ওয়াশিংটন পোস্ট
২০২৮ সালের নির্বাচনে জেডি ভ্যান্সকে সমর্থন দিতে চান ট্রাম্প: ওয়াশিংটন পোস্ট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জয়ী দেখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত এক বৈঠকে দাতাদের কাছে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে এখনো প্রকাশ্যে নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেননি ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে ওভাল অফিসে দাতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “শেষ পর্যন্ত আমাদের জেডিকেই নির্বাচিত করতে হবে। এ মন্তব্যের মাধ্যমে তিনি ২০২৮ সালের নির্বাচনে ভ্যান্সের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্পের এ অবস্থান তার গত এক বছরের প্রকাশ্য বক্তব্যের তুলনায় ভিন্ন। এর আগে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাকে উৎসাহ দিয়েছেন।

ট্রাম্প এর আগে দুজনেরই প্রশংসা করেছেন এবং তারা একই নির্বাচনী টিকিটে অংশ নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। যদিও নিজের পছন্দের উত্তরসূরি হিসেবে কাউকে প্রকাশ্যে মনোনীত করেননি তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, দাতাদের কাছে ভ্যান্সের প্রতি সমর্থনের কথা জানালেও ট্রাম্প এখনো উপদেষ্টাদের মাধ্যমে ভ্যান্স ও রুবিওর রাজনৈতিক সক্ষমতা মূল্যায়ন করাচ্ছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গত মাসের শেষ দিকে মেরিন ওয়ান হেলিকপ্টারে ভ্রমণের সময় ট্রাম্প তার কর্মকর্তাদের কাছে ভ্যান্স ও রুবিও সম্পর্কে মতামত জানতে চেয়েছিলেন।

ট্রাম্পের এক উপদেষ্টার দাবি, প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তার পর রিপাবলিকান পার্টির নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। তবে ভ্যান্স কবে প্রার্থিতা ঘোষণা করবেন বা ট্রাম্প কবে তাকে আনুষ্ঠানিক সমর্থন দেবেন, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত নয়।

 

অন্যদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ আরও কয়েকজন সহযোগী ও উপদেষ্টার ধারণা, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাদের মতে, ট্রাম্প বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে ভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন, ফলে ভবিষ্যতে তার অবস্থান পরিবর্তন হতে পারে।

এক কর্মকর্তা বলেন, এখনই বিষয়টি নিশ্চিত ধরে নেয়া ঠিক হবে না। যারা এমন ধারণা করছেন, তারা হয়তো খুব আগেভাগেই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন অথবা ট্রাম্পের রাজনৈতিক কৌশল সম্পর্কে যথেষ্ট ধারণা রাখছেন না।

এদিকে জেডি ভ্যান্সও ২০২৮ সালের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি। সম্প্রতি চতুর্থ সন্তানের জন্মের পর কিছুটা সময় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন বলে জানা গেছে।

এছাড়া ট্রাম্প ভবিষ্যতে জেডি ভ্যান্সের সঙ্গে একই নির্বাচনী টিকিটে মার্কো রুবিওকেও রাখতে চান বলে জানিয়েছেন এক উপদেষ্টা। তবে রুবিও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভ্যান্সের সঙ্গে নির্বাচন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।