শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস
২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেয়ার জোর গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গেই নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের জার্সিতেই খেলবেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

আগের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকায় গত প্রায় ১৮ মাস ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। আলোচনায় কিছুটা জটিলতা তৈরি হওয়ায় ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে শেষ পর্যন্ত রিয়ালের সংশোধিত প্রস্তাবে সম্মতি জানান ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা এবং একটি কোপা দেল রে শিরোপা।

এদিকে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের দিনই দলবদলের বাজারে আরও একটি বড় চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে তারা। এই ট্রান্সফারের সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ১২ কোটি পাউন্ড (১৪ কোটি ইউরো)।

নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে এটি রিয়াল মাদ্রিদের ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া এবং কার্লোস এসপেকেও দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।