জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের তরুণদের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার ওসাকায় বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে জনশক্তি পাঠানো নয়, বরং দক্ষ ও বিশ্বমানের মানবসম্পদ তৈরি করা।
তিনি বলেন, জাপানি ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।
সভায় অংশগ্রহণকারীরা জাপানি ভাষা শিক্ষার মান উন্নয়ন, ভাষা শিক্ষকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।