সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হুতি হামলায় সৌদির নাজরানে ১১ বেসামরিক আহত, সীমান্তজুড়ে আতঙ্ক

হুতি হামলায় সৌদির নাজরানে ১১ বেসামরিক আহত, সীমান্তজুড়ে আতঙ্ক
হুতি হামলায় সৌদির নাজরানে ১১ বেসামরিক আহত, সীমান্তজুড়ে আতঙ্ক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০১:০১ অপরাহ্ন

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতি বিদ্রোহীদের হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি সামরিক বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। হামলার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। অনেক স্থানীয় বাসিন্দা নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, বৃহস্পতিবারের হামলায় আহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন থেকে চালানো একাধিক হামলার ধারাবাহিকতায় নাজরান অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে আরেক দফা হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। স্থানীয় কর্মকর্তাদের দাবি, ওই হামলায় ইয়েমেন সরকারের অন্তত ৩০ সেনা নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।

হুতি গোষ্ঠীর এক নেতা দাবি করেছেন, সৌদি সমর্থিত বাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে সৌদি আরবে বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় হুতিদের পক্ষ থেকে কোনো মন্তব্য বা দায় স্বীকার করা হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি বাহিনীর কয়েকটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এতে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।