সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

টাইফুন ডলফিনের আঘাতের আশঙ্কা, জাপানে ৫০০ ফ্লাইট বাতিল, সরানো হলো আড়াই লাখের বেশি মানুষ

টাইফুন ডলফিনের আঘাতের আশঙ্কা, জাপানে ৫০০ ফ্লাইট বাতিল, সরানো হলো আড়াই লাখের বেশি মানুষ
টাইফুন ডলফিনের আঘাতের আশঙ্কা, জাপানে ৫০০ ফ্লাইট বাতিল, সরানো হলো আড়াই লাখের বেশি মানুষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০১:২৬ অপরাহ্ন

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সরকার আগাম ব্যবস্থা হিসেবে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে এবং উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) টাইফুন ডলফিনকে ক্যাটাগরি-১ মাত্রার ঝড় হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই ঝড় বর্তমানে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু ও ওকিনাওয়া এলাকার উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থান করছে।

জেএমএর তথ্য অনুযায়ী, টাইফুন ডলফিন ঘণ্টায় ২০ থেকে ২৮ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাত অথবা শনিবার ভোরের মধ্যে এটি ওকিনাওয়া উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়টির বাতাসের গতি ঘণ্টায় ১৪৪ থেকে ১৯৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোর থেকেই ওকিনাওয়া ও আশপাশের এলাকায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস শুরু হয়েছে।

জাপান সরকার জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ওকিনাওয়া ও পার্শ্ববর্তী কাগোশিমা এলাকা থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ৫ শতাধিক বিমান চলাচল।

জেএমএর সতর্কবার্তায় বলা হয়েছে, ওকিনাওয়ার দিকে এগিয়ে যাওয়ার সময় টাইফুন ডলফিন তার শক্তি ধরে রাখতে পারে। এ অবস্থায় প্রবল বাতাস, অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে বন্যার ঝুঁকিও তৈরি হতে পারে।

টাইফুনের প্রভাবে কিউশুর বেশিরভাগ এলাকাতেই ইতোমধ্যে খারাপ আবহাওয়া শুরু হয়েছে। এর মধ্যে কুমামোটো এলাকাও রয়েছে, যেটি গত সপ্তাহে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।