সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব: আইনমন্ত্রী

বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব: আইনমন্ত্রী
বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব: আইনমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যেখানে সৃষ্টিকর্তার পর মানুষের সবচেয়ে বেশি আস্থা ও বিশ্বাস থাকবে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের সমস্যা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। কেউ বলবেন দুর্নীতি বড় সমস্যা, কেউ বলবেন প্রতারণা বা অনিয়মের প্রভাব রয়েছে, আবার কেউ বলবেন অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। তবে তার মতে, বিচার বিভাগের মূল সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

তিনি বলেন, একজন ব্যক্তি যখন বিচারকের পেশায় আসবেন, তখন তাকে মনে রাখতে হবে এটি সাধারণ কোনো চাকরি নয়। এই দায়িত্বের সঙ্গে মানুষের ন্যায়বিচার, বিশ্বাস ও আস্থার বিষয় জড়িত।

মন্ত্রী আরও বলেন, বিচারকরা যদি এই দায়িত্ব ও উপলব্ধি নিয়ে বিচারকের আসনে বসেন, তাহলে বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।