বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
English

ইনফান্তিনোর ওপর আস্থা নেই, পদত্যাগ চায় নরওয়ে

ইনফান্তিনোর ওপর আস্থা নেই, পদত্যাগ চায় নরওয়ে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কের পর প্রথম কোনো জাতীয় ফুটবল সংস্থা হিসেবে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে দেশটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত এনএফএফের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ফিফার এথিক্স কমিটিতে ইনফান্তিনোর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়েরের প্রস্তুতিও নিচ্ছে নরওয়ে।

বৈঠক শেষে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস বলেন, বর্তমান ফিফা সভাপতির নেতৃত্বের ওপর তাদের আর কোনো আস্থা নেই। তার দাবি, ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্ব ফুটবল ক্রমেই বিভক্ত ও অস্থিতিশীল হয়ে পড়ছে।

ক্লাভনেস বলেন, বিশ্ব ফুটবলে আবার ঐক্য ফিরিয়ে আনতে হলে নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। ফিফার পরিচালন পদ্ধতি নিয়ে তাদের উদ্বেগ দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক ঘটনাগুলো সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।

নরওয়ে জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে চিঠি পাঠানো হবে। একই সঙ্গে ফিফার এথিক্স কমিটিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে অভিযোগগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এনএফএফ শুধু নিজেদের অবস্থানেই সীমাবদ্ধ থাকতে চায় না। ইনফান্তিনোর বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী ফুটবল ফেডারেশনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে নরওয়ে।

উল্লেখ্য, ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচনে নরওয়ে ইনফান্তিনোকে সমর্থন দেয়নি। তবে নতুন মেয়াদে ফিফার কাঠামোগত সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ছিল তাদের। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করছে নরওয়ে।

এদিকে ইউরোপের কয়েকটি দেশও এর আগে ফিফার বর্তমান নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে ইনফান্তিনোর নেতৃত্ব ঘিরে তৈরি হওয়া বিতর্ক বিশ্ব ফুটবলের প্রশাসনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, প্রশ্নে যা বলল জামায়াতকলকাতার কলেজ স্ট্রিটে সংঘর্ষ, ৪০ বামপন্থি কর্মী-সমর্থক আটকউচ্ছেদ করা স্থানে ফের হকার বসলেই মামলা: প্রধানমন্ত্রীবাংলাদেশ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষেরনৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি-পুতিনের কড়া বার্তাইরান যুদ্ধে চাপে মার্কিন নৌবাহিনী, স্বীকার করলেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রীডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮.৫ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডিরপাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনাজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলবইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসিগাজীপুরে উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন দিলেন শ্রমিকরাস্কুল-কলেজ সরকারিকরণে আসছে অভিন্ন মানদণ্ড, হতে হবে ২৫ বছরের পুরোনোবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রীগোপালগঞ্জে আজও ২১ প্লাটুন বিজিবি মোতায়েন  কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট জারিইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগরূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডেমাসকাটে ইরান-ওমানের বৈঠক, মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি আইআরজিসিরসরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকারফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে তিন প্রস্তাবসরকারি সেবা পেতে ৫৫ দিনের অপেক্ষা কমে হবে ১৪ দিন, বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশট্রাম্পের ৩৫ শতাংশ সমর্থকই ভোট দেননি মধ্যবর্তী নির্বাচনে: জরিপশেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: তথ্য উপদেষ্টারামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল২৩ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশসাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা, ডিবিতে চলছে জিজ্ঞাসাবাদহজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরনেতানিয়াহুকে বিশ্বাস করতাম না’, স্মৃতিকথায় বাইডেনের বিস্ফোরক মন্তব্যবাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিজভীরশাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালিনেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোটডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছরে প্রাণহানি ৫০২বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০২৬ ইউপিতে ভোট, পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনামালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকামেয়ের জন্মদিনে সেঞ্চুরি, উদ্‌যাপনে বিশেষ বার্তা দিলেন লিটনবিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশহ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসাননতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নামআবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ, দায়িত্বে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য সরকারেরভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, তৃতীয় পক্ষকে অর্থ না দেওয়ার পরামর্শশিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শুরু, সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরমালয়েশিয়ার খরচ বেঁধে দিয়ে হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর৪৫ বছর পর কোর্ট মার্শালের মুখে মোজাফফর হোসেনধনু নদে ৪৭ লাখ টাকার ভারতীয় কফি জব্দ, আটক ২গোপালগঞ্জ ও ফেনীর এসপি পদে রদবদল, পুলিশের ৬ কর্মকর্তার বদলি