শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের মক্কায় এ চুক্তি স্বাক্ষর করা হয় বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সৌদি আরবে পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান মুনির। তারা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে আলোচনার পর এই প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছেছে তিন দেশ।

চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।