সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সাকিবের দেশে ফেরা নিয়ে অবস্থান বদলালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিবের দেশে ফেরা নিয়ে অবস্থান বদলালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সাকিবের দেশে ফেরা নিয়ে অবস্থান বদলালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন

সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলে খেলার বিষয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না।

আমিনুল হক বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবের বিষয়টি নিয়ে আগে সহনশীল অবস্থান ছিল। তবে রাজনৈতিক পরিচয় গ্রহণের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাকিব দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে তার দেশে ফিরে খেলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিনুল হক জানিয়েছিলেন, সাকিব ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে তাদের আবারও বাংলাদেশের ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হোক—এমনটাই তিনি চান।

সম্প্রতি সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে যুক্ত হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন। এর পরিপ্রেক্ষিতেই তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।