কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উচ্চ আদালত তার জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করেননি।
এর আগে ২২ এপ্রিল তনু হত্যা মামলায় গ্রেপ্তারের পর হাফিজুরকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালতের জামিনে ৪ আগস্ট তিনি মুক্তি পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় নেয়া হচ্ছে। পরে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।