শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের হলে ওঠার ঘোষণা, প্রবেশপথে পুলিশের ব্যারিকেডপ্রথমবার বাংলাদেশে রিয়াদ এয়ারের ফ্লাইট, ঢাকা-রিয়াদ সরাসরি সংযোগএসএসসি-সমমানের ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানবেন যেভাবেগুলশানের পুলিশ প্লাজা থেকে, আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আটকজুলাই জাদুঘরে ভারতবিরোধী প্রচারণা না থাকায় নাহিদের ক্ষোভজ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রীস্কুল কমিটি নিয়ে হামলা: শিবির নেতা নিহতের ৪৮ দিন পর মারা গেলেন আহত জামায়াতকর্মীআলাস্কায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির শঙ্কাযুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানেরম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম উঠতে পারে ১২৫ কোটি টাকামেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনা ফাঁস‘জেন-জি’ নিয়ে সুর বদলালেন কঙ্গনা, বললেন ‘দেশের সম্পদ’থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন স্ত্রীবাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেয়া হবে: ত্রাণমন্ত্রীতনু হত্যা মামলা: জামিন স্থগিতের পর ফের গ্রেপ্তার হাফিজুরতারেক রহমানকেও ‘আয়নাঘরে’ বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

স্কুল কমিটি নিয়ে হামলা: শিবির নেতা নিহতের ৪৮ দিন পর মারা গেলেন আহত জামায়াতকর্মী

 জামায়াতকর্মী সালাউদ্দিন (ফাইল ছবি)
স্কুল কমিটি নিয়ে হামলা: শিবির নেতা নিহতের ৪৮ দিন পর মারা গেলেন আহত জামায়াতকর্মী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত জামায়াতকর্মী সালাউদ্দিন ৪৮ দিন পর মারা গেছেন। শনিবার ( আগস্ট) সকালে ঢাকার একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২১ জুন সাঘাটার উপজেলা চত্বরের চারমাথায় হামলায় গুরুতর আহত হন সালাউদ্দিন। একই ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন।

স্থানীয় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে হামলা হয়। প্রতিপক্ষের হামলায় সাইফুল্লাহ গলায় শাবলের আঘাতে নিহত হন এবং সালাউদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয় হাসপাতাল পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় সালাউদ্দিনকে। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে এক মাস ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।

 21
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।