যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে সাউথসেন্ট্রাল আলাস্কার প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।
আলাস্কা আর্থকোয়েক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল স্কওয়েন্টনা থেকে প্রায় ৪৩ মাইল উত্তর-পশ্চিমে এবং অ্যাঙ্করেজ থেকে ১০৭ মাইল উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ৬.২ মাইল গভীরে এর উৎপত্তি হয়।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ বা হুমকি নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।