প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়েতে অবতরণ করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’।
শনিবার (৮ আগস্ট) সকালে রিয়াদ থেকে আসা প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইটটিকে ওয়াটার স্যালুট দিয়ে বরণ করা হয়।
নতুন এই সেবায় ঢাকা ও রিয়াদের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রিয়াদ এয়ার। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে চলবে ফ্লাইটটি।
রিয়াদ এয়ার জানায়, নতুন এই রুট দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী যোগাযোগ আরও বাড়াবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।