শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের হলে ওঠার ঘোষণা, প্রবেশপথে পুলিশের ব্যারিকেডপ্রথমবার বাংলাদেশে রিয়াদ এয়ারের ফ্লাইট, ঢাকা-রিয়াদ সরাসরি সংযোগএসএসসি-সমমানের ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানবেন যেভাবে২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭৬জুলাই জাদুঘরে নতুন টিকিটমূল্য ও সময়সূচি, বন্ধ থাকবে বৃহস্পতিবারচেতনা বিক্রির রাজনীতি আর চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রীগুলশানের পুলিশ প্লাজা থেকে, আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আটকজুলাই জাদুঘরে ভারতবিরোধী প্রচারণা না থাকায় নাহিদের ক্ষোভজ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রীস্কুল কমিটি নিয়ে হামলা: শিবির নেতা নিহতের ৪৮ দিন পর মারা গেলেন আহত জামায়াতকর্মীআলাস্কায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির শঙ্কাএক মাসে যুক্তরাষ্ট্রে রেকর্ড, ৫১ হাজার অভিবাসী আটকযুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানেরম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম উঠতে পারে ১২৫ কোটি টাকামেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনা ফাঁস‘জেন-জি’ নিয়ে সুর বদলালেন কঙ্গনা, বললেন ‘দেশের সম্পদ’থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন স্ত্রীবাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেয়া হবে: ত্রাণমন্ত্রীতনু হত্যা মামলা: জামিন স্থগিতের পর ফের গ্রেপ্তার হাফিজুরতারেক রহমানকেও ‘আয়নাঘরে’ বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

চেতনা বিক্রির রাজনীতি আর চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চেতনা বিক্রির রাজনীতি আর চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চেতনা বিক্রির রাজনীতি আর চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের লক্ষ্য। তবে বাংলাদেশে আর ‘চেতনা বিক্রির রাজনীতি চলবে না।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একাত্তরের চেতনা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার রাজনীতি ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন এ রাজনীতি করেছেন এবং এখন দেশের বাইরে অবস্থান করছেন।

নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, নতুন রাজনীতির কথা বললেও অনেকেই পুরোনো ধারার রাজনীতি করছে। রাজনৈতিক মাঠ কঠিন। তাই ধৈর্য ও অভিজ্ঞতা অর্জন প্রয়োজন।

ভারত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরির অভিযোগ উপেক্ষা করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা দ্বিমুখী অবস্থান। এ বিষয়ে ভারত সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা আশা করে বাংলাদেশ।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একই সঙ্গে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য ও বিতর্ক থাকলেও গণতান্ত্রিক স্বাধীনতা এবং জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

 19
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।