জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া তিনজনকে জীবিকা ও আত্মকর্মসংস্থানের জন্য সিএনজি ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকার খোঁজখবর নেন।
নড়াইলের মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেয়া হয়েছে। জুলাই আন্দোলনে মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ আজিজ বর্তমানে মিরপুর বাংলা কলেজে পড়াশোনা করছেন। প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়ার মো. গফফার পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলনকারীদের পানি সরবরাহ ও আহতদের হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করেন। একটি রিকশা নিজে চালিয়ে এবং অন্যটি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করবেন বলে জানান তিনি।
এ ছাড়া বগুড়ার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা দেয়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন আর্থিক সংকটে ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।