সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এক রাতের ব্যবধানে আগুনের বিস্তৃতি প্রায় দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

শনিবার (৮ আগস্ট) পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়েছে ৯ হাজার হেক্টরেরও বেশি এলাকায়। আগুনের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েকটি হাইওয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

প্রদেশটির প্রিমিয়ার ডেভিড ইবি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ায় ১০০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে। তীব্র গরম, প্রবল বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে এসব আগুনের প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

শুক্রবার রাতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস সামারল্যান্ডের পুরো এলাকা খালি করার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি পিচল্যান্ড ও আশপাশের এলাকার প্রায় ৮ হাজার মানুষকেও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তবে আগুনে কতটি বাড়ি ধ্বংস হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ডেভিড ইবি জানান, দাবানলের কারণে কয়েকজন বাসিন্দা আটকা পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়েছে। ফায়ার লাইনের পেছনের এলাকাগুলোতেও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় বাল্ড রেঞ্জ এলাকায় প্রথম দাবানলের খবর পাওয়া যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সামারল্যান্ডের দিকে। সাম্প্রতিক রেকর্ড তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে কানাডা ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে।

এদিকে ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যেও বড় ধরনের দাবানল দেখা দিয়েছে। এসব আগুনের ধোঁয়ায় পুরো অঞ্চলের বায়ুর মানও খারাপ হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।