সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা
বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের মাটিতে এই সিরিজ আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে।

২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজও পিছিয়ে দেওয়া হয়েছিল।

পরবর্তীতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে আগামী সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়। বিসিবিও এ বিষয়ে ইতিবাচক ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির অভ্যন্তরীণ কর্মকর্তারাও এখন সিরিজটি নিয়ে সন্দিহান। নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ বিসিবি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সিরিজটি নিয়ে তিনি নিশ্চিত নন। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও কম বলে মনে করেন তিনি।

সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’

ওই কর্মকর্তা আরও জানান, সিরিজ আয়োজনের বিষয়ে ২৮ আগস্টের মধ্যেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। ফলে হাতে থাকা সময়ও খুব বেশি নেই।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে দূরত্ব বাড়ে। তবে ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করে। বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আশা ছাড়তে চাইছে না বিসিবি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।