রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের নেতা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ভোট দেবেন।

ইসি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশন ভবন ও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হবে।

 22
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।