রাজধানীর টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে শালিকচুড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে সড়ক পার হওয়ার সময় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর তারা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভে নামেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।