রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, রয়েছে দিনভর নানা কর্মসূচিরোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছেরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপিইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের, অনুমতি দেন শেখ হাসিনারাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলিদক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, আহত ২ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চলবাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তাবাবাকে শেষ বিদায় জানাতে রোজারিও পৌঁছেছেন মেসিস্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদনফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন

স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন
স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০২:০৪ অপরাহ্ন

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনযাত্রা ও সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন মিরপুরের এক বাসিন্দা।

রোববার (৯ আগস্ট) আবেদনটি জমা দেওয়া হয়। আবেদনে স্নিগ্ধা চৌধুরীর আয়, সম্পদ ও কথিত প্রভাবের উৎস খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে দাবি করা হয়েছে, দৃশ্যমান আয়ের উৎসের তুলনায় স্নিগ্ধার জীবনযাপন অত্যন্ত বিলাসবহুল। তিনি দুটি সিনেমায় অভিনয় করেছেন এবং কয়েকটি বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে অংশ নিয়েছেন। এরপরও তিনি দামি গাড়ি ও বিলাসবহুল বাসা ব্যবহার করেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া আবেদনে তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি।

আবেদনকারী স্নিগ্ধা চৌধুরীর সম্পদ, আয়ের উৎস এবং তার কথিত প্রভাবের বিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।