সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

দেশে মোট ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ

দেশে মোট ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ
দেশে মোট ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। ফলে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রোববার (৯ আগস্ট) স্থানীয় নির্বাচন কার্যালয়গুলোতে খসড়া তালিকা প্রকাশ করা হয়। একই দিন নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর আগে ১৪ মে প্রকাশিত তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন আপাতত এই তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অক্টোবর থেকে নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছে ইসি।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণও শুরু হয়েছে। রোববার বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়ন জমার শেষ দিন এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 40
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !