সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা

মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা
মমতার গাড়িতে হামলার অভিযোগ, অল্পের জন্য রক্ষা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কলকাতার কাছে উত্তর ২৪ পরগনার হালিশহরে এ ঘটনা ঘটে।

রোববার (৯ আগস্ট) সকালে পুলিশ হেফাজতে মারা যাওয়া এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতা। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কাদা মাখিয়ে দেন এবং জুতা ও পানির বোতল ছোড়েন বলে অভিযোগ উঠেছে।

মমতার দাবি, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছেন। গাড়ির জানালা বন্ধ না থাকলে পাথরের আঘাতে তিনি গুরুতর আহত এমনকি নিহতও হতে পারতেন বলে অভিযোগ করেন তিনি।

মমতা বলেন, পুলিশের সামনে তার গাড়িতে পাথর ছোড়া হলেও নিরাপত্তা দিতে পুলিশ কার্যকর ভূমিকা নেয়নি। এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেও দলটি হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই মমতার এই সফর ঘিরে উত্তেজনা তৈরি হয়। তার পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।