সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৯ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। এর আগে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 35
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।