সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় বিদ্যুৎ বিভাগের একটি দল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি তাদের ওপর চড়াও হন।

পুলিশের দাবি, এ সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদেরও আঘাত করেন মিজান। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 31
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !