অতীতের মতো আবারও ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কোনো দল রাজনীতি করে থাকলে সেটি বিএনপি। তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, যারা রাজপথ বন্ধ করে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে।
তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া যাবে না। দেশকে সামনে এগিয়ে নিতে হবে। চট্টগ্রামের উন্নয়নে যা যা প্রয়োজন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।