সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক
সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শোকবার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 18
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !