সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থায় বড় রদবদল

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থায় বড় রদবদল
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থায় বড় রদবদল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। সংস্থাটির সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহসিন রেজায়ি। আর সাবেক সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলগাদরকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) মোজতবা খামেনি এক বার্তায় জোলগাদরকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তর জানায়, জোলগাদরের পদত্যাগের পর মোহসিন রেজায়িকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

৭১ বছর বয়সী মোহসিন রেজায়ি ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার ছিলেন। পরে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অন্যদিকে জোলগাদর আইআরজিসির ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্টদের মতে, রেজায়ি ও জোলগাদর দুজনই কট্টরপন্থি এবং সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।