সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

এসএসসির ফল: এক নজরে দেখুন কোন বোর্ডে পাসের হার কত

এসএসসির ফল: এক নজরে দেখুন কোন বোর্ডে পাসের হার কত
এসএসসির ফল: এক নজরে দেখুন কোন বোর্ডে পাসের হার কত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ। রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ। চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

 20
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।