সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান

চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে দেশের ৮৭ হাজার ৩০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা।

এসব প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এ সুবিধার আওতায় আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নির্বাচিত প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও যাজক মাসে ৫ হাজার টাকা করে সম্মানী পাবেন। মুয়াজ্জিন, সেবাইত, উপাধ্যক্ষ ও সহকারী যাজক পাবেন ৩ হাজার টাকা। আর মসজিদের খাদেম পাবেন ২ হাজার টাকা।

ধর্মীয় নেতাদের সম্মানী দিতে চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সুবিধার আওতায় আনা হবে।

 21
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !