সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোকএসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫এসএসসি ও সমমানে ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ এবারের এসএসসি পরীক্ষায় ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জনমাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশএসএসসির ফল: এক নজরে দেখুন কোন বোর্ডে পাসের হার কতরাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানশ্রম অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান TUCSAA-এরপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকএমন কোনো ইস্যু নেই, যা বসে সমাধান করা যাবে না: ভারতীয় হাইকমিশনারফল বিপর্যয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যাচীনে ভয়ংকর টাইফুন ডলফিনের আঘাত, সরানো হলো ১০ লাখের বেশি মানুষইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরেছেন: ক্রিস মারফিট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহুরাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশিরইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থায় বড় রদবদল

এমন কোনো ইস্যু নেই, যা বসে সমাধান করা যাবে না: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার
এমন কোনো ইস্যু নেই, যা বসে সমাধান করা যাবে না: ভারতীয় হাইকমিশনার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ ভারতের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলেও মনে হয়নি এটি তাদের প্রথম দেখা। বৈঠকে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিভিন্ন ইস্যু থাকবেই। তবে দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা হলো ভালো সম্পর্ক। ইতিহাস সীমান্ত পরিবর্তন করা সম্ভব নয়। দুই দেশ নিজেদের স্বপ্নও ভাগ করে নেয়।

আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, দুই পক্ষকে আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যুর সমাধান করতে হবে। এমন কোনো সমস্যা নেই, যা বসে সমাধান করা যাবে না।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে তিনি বাংলাদেশে মানুষের কাছ থেকে ভালোবাসা আন্তরিকতা পেয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের সম্পর্ক ভালো রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি।

 20
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !