সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিস। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৬ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এর কেন্দ্র ছিল সান হোসে দেল পালমার গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে।

তীব্র কম্পনে রাজধানী বোগোতাতেও ঝাঁকুনি অনুভূত হয়। নিরাপত্তার কারণে কয়েকটি বহুতল ভবন থেকে মানুষকে দ্রুত সরিয়ে নেয়া হয়।

মানিজালেসে একটি বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেন। এছাড়া একটি ঐতিহাসিক চার্চের চূড়াও ভেঙে পড়েছে বলে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।