ইরান যুদ্ধ বন্ধে ক্ষতিপূরণ দাবি করে আলোচনার নতুন শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন এ দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আরও জটিল হতে পারে।
সোমবার (১০আগস্ট) ট্রাম্প বলেন, পাঁচ মাসের সামরিক সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তেহরান যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। তবে ট্রাম্পের বক্তব্য, কয়েক দশক ধরে ইরানের হামলায় যেসব মার্কিন নাগরিক নিহত বা আহত হয়েছেন, তাদের জন্যও যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যেকোনও ও সব ধরনের আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি যুক্ত করার জন্য তিনি মার্কিন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। সংঘাত নিয়ে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পরবিরোধী নানা বার্তা আসার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।