মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অবশেষে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে কোম্পানি আইনেরাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে সিইসি-ভারপ্রাপ্ত স্পিকারমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকারআলোচনায় নতুন শর্ত ট্রাম্পের, ইরানের কাছে ক্ষতিপূরণ দাবিসিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডমুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ, ৭ ঘন্টা বৈঠক করেছি: পেজেশকিয়ানকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুর পর্যন্ত হালকা বর্ষণের পূর্বাভাসচাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩করতোয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১১, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শুভকামনা জানানো হয়।

বার্তায় তারেক রহমান বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য তিনি দোয়া করছেন। পাশাপাশি আল্লাহ যেন তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও প্রয়োজনীয় শক্তি দান করেন সেই প্রার্থনাও করেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন বিশেষ বন্ধু। তার অসুস্থতার সময়ে বাংলাদেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ পর্যায়ের নেতারা পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন।

 3
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !