বুধবার, ১২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ করে গড়তে হবে: তথ্যমন্ত্রীসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরঅ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি চুরি, এফবিআইয়ের সতর্কতারাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল ও দোকানমালদ্বীপের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলিগণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রীহাওরে দুই সন্তানকে ফেলে হত্যা, বাবা আটকসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রীবঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরমঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে কালফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভীযে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনাশত্রু দেশের জাহাজ ঠেকাতে কঠোর আইন করছে ইরানভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনাইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেনধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধলেবাননে চারতলা স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েলমার্কিন রণতরীতে সৈন্যদের সংঘর্ষে নিহত ৭বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ারপিএসজিতে যাচ্ছেন তোরেস, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সানাসিরুদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কঙ্গনারবরিশাল জেলা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটরহাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিতচাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তারথাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ

হাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

হাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
হাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এক বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে।

সম্প্রতি পৃথক অফিস আদেশের মাধ্যমে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

অফিস আদেশ অনুযায়ী, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে প্রথম আপিল শাখার অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৯ আগস্ট রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অন্যদিকে বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ আগস্ট আদেশ জারি করা হয়।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের আদেশ দেয়া হয়েছে। গত ২৬ জুলাই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

 15
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।