বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করে বলেন, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না। অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিক সক্ষমতায় চলছে। পূর্ণ সক্ষমতায় নিতে হলে প্রায় ৭২ ঘণ্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে অন্তত একটি কার্গো এলএনজি আনার চেষ্টা চলছে। পাশাপাশি ইউএস-বাংলাদেশ চেম্বারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি কবে স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে জনদুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।