বুধবার, ১২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ করে গড়তে হবে: তথ্যমন্ত্রীসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরঅ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি চুরি, এফবিআইয়ের সতর্কতারাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল ও দোকানমালদ্বীপের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলিগণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রীহাওরে দুই সন্তানকে ফেলে হত্যা, বাবা আটকসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: প্রতিমন্ত্রীবঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমছে না ভ্যাপসা গরমঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে কালফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভীযে কারনে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনাশত্রু দেশের জাহাজ ঠেকাতে কঠোর আইন করছে ইরানভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনাইরানের হামলার শঙ্কায় গোপনে বিমান বদলের ঘটনা স্বীকার করলেন ট্রাম্পরাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিল ইউক্রেনধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধলেবাননে চারতলা স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েলমার্কিন রণতরীতে সৈন্যদের সংঘর্ষে নিহত ৭বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ারপিএসজিতে যাচ্ছেন তোরেস, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সানাসিরুদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কঙ্গনারবরিশাল জেলা জজ আদালত চত্বরে বোমা বিস্ফোরণ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটরহাইকোর্টের পাঁচ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিতচাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তারথাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ

লেবাননে চারতলা স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েল

লেবাননে চারতলা স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েল
লেবাননে চারতলা স্কুল গুঁড়িয়ে দিল ইসরায়েল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১২, ২০২৬ ০৫:১১ অপরাহ্ন

দক্ষিণ লেবাননে একটি চারতলা সরকারি স্কুল বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১২ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়া গভর্নরেটের জাওতার আল-শারকিয়াহ গ্রামের কেন্দ্রে অবস্থিত শেখ নাইম মাহদি পাবলিক স্কুলটি বুধবার সকালে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যায়।

তবে হামলায় কোনো হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এর আগের রাতেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে।

হাদ্দাথা শহরে দুটি এবং বিন্ট জেবেইল জেলার বেইত ইয়াহুনে একটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 30
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।