সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের দুই শিশুসন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগে বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ।
নিহত দুই শিশু হলো ৭ বছর বয়সী মোহাদ্দিস ও ৪ বছর বয়সী তুলনা আক্তার। তারা দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১২ আগস্ট) জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলার হাওরের তীর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশু দুটির বাবা কামরুল হাসানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম দাবি করেন, জিজ্ঞাসাবাদে সন্তান দুটিকে হাওরে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন কামরুল। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।