সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া

ইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া
ইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

স্বপ্নের মতো প্রথম সেশনের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি ৫৫ রানের জুটি গড়ে দলকে সাময়িক স্বস্তি দিলেও পানি পানের বিরতির পর আবারও স্বাগতিকদের ওপর চেপে বসে বাংলাদেশের পেস আক্রমণ।

বিরতির পর প্রথম ওভারেই অ্যালেক্স কেয়ারিকে ফিরিয়ে দেন ইবাদত হোসেন। ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে বোল্ড হন অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটার। ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এটি ইবাদতের দ্বিতীয় শিকার।

এরপর উইকেটে এসে শুরুটা আক্রমণাত্মক করেছিলেন বাউ ওয়েবস্টার। প্রথম ৯ বলে দুটি চারও মারেন তিনি। তবে তাসকিন আহমেদ বোলিংয়ে এসে অফস্টাম্পের করিডোরে লেন্থ বল করে ওয়েবস্টারকে ফিরিয়ে দেন। দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন স্টিভেন স্মিথ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রান করেছে অস্ট্রেলিয়া। ৫০ রানে অপরাজিত স্মিথের সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক প্যাট কামিন্স।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।