দক্ষিণ কোরিয়ায় ১২২ বছরের মধ্যে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও কৃষি। তীব্র গরমে মাটির নিচে থাকা কাঁচা আলু ক্ষেতেই নরম হয়ে সেদ্ধ আলুর মতো হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধাকপিসহ বিভিন্ন ফসলও।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসানে তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালের পর এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
গ্যাংওন প্রদেশের ইয়াঙ্গু কাউন্টির কৃষকেরা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সুস্থ আলুখেত নষ্ট হয়ে গেছে। অনেক আলু এতটাই নরম হয়ে গেছে যে সেগুলো সেদ্ধ বা চটকানো আলুর মতো দেখাচ্ছে। বাঁধাকপির ক্ষেতও পুড়ে কালো হয়ে গেছে।
দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থার হিসাবে, তাপপ্রবাহে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। মারা গেছে ৯ লাখের বেশি গবাদিপশু ও ১৪ লাখ খামারের মাছ।
পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করে বাইরের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রেসিডেন্ট লি জে-মিয়ুং বলেছেন, এমন বৈরী আবহাওয়া দেশবাসী আগে কখনো দেখেনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।