সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুক্তরাষ্ট্রের আইটি খাতে উত্তর কোরিয়ার ‘গুপ্তচর’ কর্মী

যুক্তরাষ্ট্রের আইটি খাতে উত্তর কোরিয়ার ‘গুপ্তচর’ কর্মী
যুক্তরাষ্ট্রের আইটি খাতে উত্তর কোরিয়ার ‘গুপ্তচর’ কর্মী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৩, ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে হাজার হাজার উত্তর কোরীয় নাগরিক ভুয়া পরিচয়ে চাকরি নিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। কিম জং উন সরকারের জন্য অর্থ সংগ্রহ করতেই এই গোপন কর্মী বাহিনী কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বছরের অনুসন্ধানে উঠে এসেছে এই চক্রের নানা তথ্য। অনুসন্ধান অনুযায়ী উত্তর কোরিয়ার কর্মীরা চুরি করা পরিচয়পত্র ব্যবহার করে চাকরির আবেদন করছেন। পাশাপাশি জীবনবৃত্তান্ত ও কাভার লেটার তৈরির পাশাপাশি চাকরির সাক্ষাৎকারে উত্তর দেয়ার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছেন তারা। পরিচয় গোপন রাখতে ফেস-সোয়াপিং প্রযুক্তিও ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

মার্কিন সহযোগীদের মাধ্যমে দেশটির ভেতরে থাকা কম্পিউটার ও ল্যাপটপ পরিচালনা করে দূর থেকে কাজ করছেন এসব কর্মী। কেউ জেনে আবার কেউ না জেনেই তাদের সহযোগিতা করছেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব কর্মীর আয়ের প্রায় ৯০ শতাংশ উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর কাছে পৌঁছায়। বছরে এই চক্র প্রায় ৮০ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।