সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মার্কিন রণতরীতে খাবার সংকট, নষ্ট টয়লেট, হাজারো নাবিককে নিয়ে শঙ্কা

মার্কিন রণতরীতে খাবার সংকট, নষ্ট টয়লেট, হাজারো নাবিককে নিয়ে শঙ্কা
মার্কিন রণতরীতে খাবার সংকট, নষ্ট টয়লেট, হাজারো নাবিককে নিয়ে শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

ইরান যুদ্ধের মধ্যে ২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজটিতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট, নষ্ট টয়লেট ও পাইপলাইন এবং অতিরিক্ত ক্লান্তির অভিযোগ উঠেছে। এমনকি কয়েকজন নাবিক সাগরে ঝাঁপ দেয়ার চেষ্টা করেছেন বলেও দাবি করেছেন তাদের স্বজনরা।

বিবিসি জানিয়েছে, রণতরীটিতে প্রায় পাঁচ হাজার মানুষ রয়েছেন। তাদের দুরবস্থা তুলে ধরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব চেয়েছেন আইনপ্রণেতারা। অভিযোগের মধ্যে রয়েছে পানিদূষণ, লন্ড্রি বন্ধ থাকা, গরম পানির সংকট, স্বাস্থ্যবিধির সামগ্রীর ঘাটতি এবং মানসিক স্বাস্থ্যের অবনতি।

চলতি মাসের শুরুতে এক নাবিক জাহাজ থেকে সাগরে পড়ে গেলে হেলিকপ্টারে তাকে উদ্ধার করা হয়। তবে নৌবাহিনী জানিয়েছে, আত্মহত্যার চিন্তা বা চেষ্টার ঘটনা বেড়েছে এমন কোনও তথ্য তাদের কাছে নেই। যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হলেও বর্তমানে খাবার ও জরুরি স্বাস্থ্যসামগ্রী সরবরাহকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব অভিযোগকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদন্তের দাবি উঠেছে। দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে নাবিকদের শারীরিক ও মানসিক চাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।