শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মিরপুরে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শকইতালিতে স্ত্রী-কন্যাসহ বাবুলকে হত্যা: দেশে ফিরলো ৩ মরদেহউচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে রাশিয়ান হাউসখালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণাছয় মাসে সরকারের অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে: রিজভীবিশ্বজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো দখলের হুঁশিয়ারি ইরানেরগ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীমার্কিন রণতরীতে খাবার সংকট, নষ্ট টয়লেট, হাজারো নাবিককে নিয়ে শঙ্কাঅস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিমপ্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা শাহ ফতেহ আলী সেতুতে পরিচ্ছন্নতা অভিযানচট্টগ্রামের সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৭খালেদা জিয়া: রাজনীতির এক অনিবার্য অধ্যায়

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই পেয়েছেন অভিষেক সেঞ্চুরি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি।

১৮৮ বলে তিন অংকের ঘরে পৌঁছান তানজিদ। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। সেঞ্চুরির পর আর মাত্র এক রান যোগ করেই নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৯৭ বলে ১০১ রানের লড়াকু ইনিংস খেলেন এই ওপেনার।

এর আগে ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। এবার দুই দশক পর তার পাশে নাম লেখালেন তানজিদ তামিম।

এই টেস্টে দুর্দান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেয়ার পর বাংলাদেশ পেয়েছে লিড। হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। বাকি চার উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

 29
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।