বিডি ক্লিন বগুড়া টিমের উদ্যোগ এবং বগুড়া সিটি কর্পোরেশনের সহযোগিতায় শহরের ঐতিহাসিক শাহ ফতেহ আলী সেতুতে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শতাধিক স্বেচ্ছাসেবী ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেতুটির নিচের অংশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। কয়েক ঘণ্টার অভিযানে সেতুর নিচের দীর্ঘদিনের অপরিচ্ছন্ন স্থানটি পরিষ্কার করা হয়।

অভিযানের শুরুতে উপস্থিত স্বেচ্ছাসেবী ও কর্মীদের পরিচ্ছন্নতার শপথ পাঠ করান বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় তিনি শাহ ফতেহ আলী সেতুর নিচের অংশ পরিষ্কার রাখার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণে নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে এমন কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কে এম মাহবুব আলম জিয়ন এবং বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজুসহ অনেকে।
এ ছাড়া পুরো কার্যক্রমে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা দেয় বগুড়া যুব রেড ক্রিসেন্ট টিম। স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজ এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।