সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রায় ছয় মাস বিদেশে অবস্থান শেষে নেপালে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে শত শত সমর্থক উপস্থিত হন।

চলতি বছরের এপ্রিল মাসে অর্থ পাচারের অভিযোগে ৮০ বছর বয়সী দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপালের কর্তৃপক্ষ। এর আগে ২৫ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। বিদেশে থাকায় প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ভোট দিতে পারেননি দেউবা।

দেশে ফেরার পর আগামী ১৪ থেকে ১৬ আগস্ট কাঠমান্ডুতে নেপালি কংগ্রেসের জাতীয় সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে তার। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেবেন।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, দেউবার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত অর্থ পাচার তদন্ত বিভাগ নেবে। তবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিমানবন্দর ও সমাবেশে নিরাপত্তা দেয়া হচ্ছে।

দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। পরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশ দিয়ে পরোয়ানা কার্যকর না করার নির্দেশ দেয়।

জুনে বিদেশে থেকেই তদন্তকারীদের কাছে লিখিত বক্তব্য দিয়ে দেউবা ও রানা জানান, চিকিৎসার জন্য তারা দেশের বাইরে রয়েছেন এবং পালিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।